২৩ জানুয়ারি ২০২২


জৈন্তাপুরে ছেলের হাতে মা খুন

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় আবুল হাসনাত (৩০) নামের এক ছেলের হাতে মা খুন হয়েছেন। নিহতের নাম আইনব বিবি (৫৮)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে তজমুল আলীর স্ত্রী। এ ঘটনায় খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দরবস্ত উইনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ছেলে আবুল হাসনাতের সঙ্গে মা আইনব বিবি ও পিতা তজমুল আলীর সম্পতি নিয়ে বিরোধ চলছিলো। এর জেড়েই রোববার সকাল মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কথা কাটকাটির জেড়ে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ঐ মায়ের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরির্দশ করে খুনের ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। ছেলেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক সম্পত্তির বিরোধে এই খুন হয়েছে।

শেয়ার করুন