৯ ডিসেম্বর ২০১৭


১০ ডিসেম্বরের পরিবহন ধর্মঘট স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরিহন মালিক শ্রমিকদের ডাকা আগামী ১০ ডিসেম্বরের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় পরিবহন ধর্মঘট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।

সিলেট জেলা প্রাশাসন, সিলেট বিভাগ ও ব্রাক্ষণবাড়িয়া জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও স্থানীয় রাজনীতিবিদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃনাল কন্তি চক্রবর্তী, ডিআইজি মোঃ কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সম্পাদক পলক আহমদ চৌধুরী, সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জমির আহমদ, সদস্য সচিব সজিব আলী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বিবাড়িয়া জেলা সড়ক পরিবহনের সাধারণ আনিছুর রহমান চৌধুরী, বি-বাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব কালাম আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সভাপতি শাহ জামাল, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহব উদ্দিন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছীর আলী, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ নেতা শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর সন্ত্রাসী হামলা ও ৬ দফা দাবি আদায়ে ১০ ডিসেম্বরের ধর্মঘটের ডাক দেয়া হয়।

(আজকের সিলেট/৯ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন