১০ জানুয়ারি ২০২২


কয়েস লোদীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদীর উদ্যোগে ও নিউজিল্যান্ড ডেইরীর সহযোগিতায় ফ্রি বোনমিনারেল ডেনসিটি চেকআপের মাধ্যমে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার নগরীর হাউজিং এস্টেট কাউন্সিলার কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএমডি টেস্টের মাধ্যমে দেহের হাড়ের হাড়ক্ষয় আছে কিনা কিংবা হাড়ের ব্যাথার কারণ কি- এই টেস্টের মাধ্যমে জানা যায়।

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদীর উদ্যোগে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ ডায়েটিশিয়ান ডা. রেবেকা সুলতানা, সিলেট এরিয়া মেডিকেল কোঅর্ডিনেটর ইসরাত আহম্মেদ, টিম সুপারভাইজার উৎপল রায় প্রমুখ।

শেয়ার করুন