২৯ জুলাই ২০২০


বন্যার্তদের ত্রাণ দিলেন তরুণ নিজাম উদ্দিন

শেয়ার করুন

সুনামগঞ্জ সদর প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদরের কাঠইর ইউনিয়নের কয়েকটি গ্রামে মোঃ নিজাম উদ্দিনের উদ্যোগে শতাদিক পরিবারকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
 
বুধবার দিনব্যাপী আটটি গ্রামের শতাদিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি ডাল, দুটি খাওয়ার স্যালাইন প্যাকেটজাত করে সকাল ১০টায় অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্ব স্ব উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যেসব গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে পুরান শাখাইতি, নতুন শাখাইতি, উলুতুলু, হুসেন নগর, মাগুরা, এড়ালিয়া, তেতৈয়া, চুয়াপুর।
 
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান আহমেদ সহ বিভিন্ন কলেজের অর্ধ-শতাদিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য মোঃ আব্দুল হাফিজ লিটন তালুকদার স্নাতকোত্তর এমসি কলেজ, আমীন উদ্দিন স্নাতকোত্তর মদনমোহন কলেজ, আশরাফ উদ্দিন স্নাতক শেষ বর্ষ সুনামগঞ্জ সরকারি কলেজ মোঃ আল-আমিন স্নাতক সুনামগঞ্জ সরকারি কলেজ, মতিউর রহমান স্নাতক দক্ষিণ সুরমা সরকারি কলেজ, মোঃ রাসেল মঈনুল হক কলেজ, শিব্বির আহমেদ সুনামগঞ্জ সরকারি কলেজ, লিটন মিয়া সুনামগঞ্জ সরকারি কলেজ, সবুজ মিয়া, শাহানুর মুস্তসকিন, রাসেল, আতিক হাসান, কামাল মিয়া, শাহ-আলম, জুনায়েদ, উনায়েছ, মুজাম্মিল, আহমদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
 
নিজাম উদ্দিন চুয়াপুর গ্রামের সৌদি প্রবাসী আলহাজ্ব মারাজ আলী সাহেবে কনিষ্ঠ পুত্র। সে সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।

শেয়ার করুন