১৩ মে ২০২৩


তাহিরপুরে নৌকায় চাপা পড়ে শ্রমিক নিহত

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুরে যাদুকাটায় বালুভর্তি দুই নৌকায় চাপা পড়ে শেখ সুজন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুজন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে যাদুকাটা চলতি নদীর ঘাগটিয়া-লাউড়েরগড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাদুকাটার চলতি নদী থেকে একটি স্টিলবডি নৌকার মধ্যে বালিভর্তি করে নিহত শেখ সুজন সহ কয়েক জন শ্রমিক আনোয়ারপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘাগটিয়া-লাউড়েরগড় এলাকায় একটি ডুবন্ত স্টিলবডি নৌকার মধ্যে ঝট লেগে যায়। নৌকাটি ঝট থেকে মুক্ত করতে সুজন পানিতে নামলে দুই নৌকার মধ্যে চাপায় পড়ে গুরুতর আহত হয়। পরে নৌকায় তার আপন ভাই সহ অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, যাদুকাটা চলতি নদীতে দুই নৌকায় চাপা পড়ে এক শ্রমিকের বিশ্বরম্ভপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শেয়ার করুন