২ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : “আমরা একই পরিবারের, তাই একে অপরের বিরুদ্ধে পরনিন্দা করব না। পরনিন্দা সংকীর্ণ মানসিকতার পরিচয়। বিশ্ববিদ্যালয়ে মতো বিশাল একটি জায়গায় এমন সংকীর্ণমনতার বহিঃপ্রকাশ যাতে না হয় সবাই খেয়াল রাখবেন। নিজেদের কাজে মনোযোগ দিয়ে যোগ্যতার পরিচয় দেন, তখন মূল্যায়ন করা হবে। নিজেদেরকে তৈরি না করে শুধু তাঁবেদারী করলে মূল্যায়ন করা হবে না।”
বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজিত ‘আমরা শাবি পরিবার, শাবিকে ভালোবাসি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন। সভাপতিত্ব করেন প্রক্টর কামরুজ্জামান চৌধুরী। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তরা আরও বলেন, নিজ নিজ জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। তাহলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।