৬ জানুয়ারি ২০২২


মা হলেন অভিনেত্রী তিশা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

এ বিষয়ে তিশার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমরা ভেবেছিলাম আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকব! কিন্তু আমরা জানি না কী হয়েছিল, যখন আমরা তাকে দেখেছিলাম, তাকে আমাদের কোলে নিয়েছিলাম। অশ্রু গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালবাসার অশ্রু! আমাদের দেবদূত ‘ইলহাম নুসরাত ফারুকী’ সবাইকে হাই বলছে! মা ও মেয়ে ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা।

শেয়ার করুন