২৪ আগস্ট ২০২৩


জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একই ইস্যুতে নাম জড়িয়েছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন নোরা। এবার তা যেন মাত্রা অতিক্রম করল।

সম্প্রতি জ্যাকুলিনকে হটিয়ে ছবিতে জায়গা করে নিলেন নোরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত বছরের মাঝামাঝিতে ‘ক্র্যাক’ নামের একটি ছবিতে যুক্ত হন জ্যাকুলিন। শুটিংয়েও যোগ দিয়েছিলেন। সেসময় এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। কিন্তু একসময় ছবিটি থেকে সরে দাঁড়ায় সংস্থাটি।

এরপর ‘ক্র্যাক’ এর প্রযোজনায় আসে টি সিরিজ। টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়লেন জ্যাকুলিন। তবে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জ্যাকুলিন।

‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন।

শেয়ার করুন