২৮ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : চেক ডিজঅনার মামলায় প্রতারক মোস্তাক হায়াত খান(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপশহর থেকে এসএমপি’র শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।
মোস্তাক সিলেট নগরীর শাহজালাল উপহশহরের বি ব্লক এর ৪৯ নং বাসার খলিলুর রহমান খানের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, মোস্তাক উপহশরে তার অটো ট্রেডিং নামের গাড়ির শো রুম থেকে বাদি শাহবউদ্দিনের নিকট ২০২১ সালে একটি গাড়ি সাড়ে ১৬ লক্ষ টাকায় বিক্রি করেন। গাড়ির কাগজপত্র পরিবর্তন বাবদ আবারো ১ লক্ষ ৫৫ হাজার টাকা নেন মোস্তাক। এরপর দীর্ঘদিনেও গাড়ির কাগজ করে দিতে পারেননি। এব্যাপারে বিভিন্ন সময়ে শালিস বৈঠকে টাকা ফেরত না দিলে, অন্য গাড়ি দেয়ার প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করেন মোস্তাক। সর্বশেষ শালিস বৈঠকে মোস্তাক গাড়ি বাবাদ নেয়া ১৮ লক্ষ ৫ হাজার টাকার মধ্যে ১৫ লক্ষ টাকার একটি চেক দেন এবং বাকি টাকা দেয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। সেই ১৫ লক্ষ টাকার চেক ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।
এব্যাপারে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাচিস্ট্রেট আদালতে মামলা হলে বৃহ্স্পতিবার মোস্তাক হায়াত খানকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার এসআই আব্দুল মালিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।