৭ জানুয়ারি ২০২২


নগরজুড়ে আলোচনায় ছিল দুই বোনের আত্মহত্যা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে সিলেটে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে একসঙ্গে দুই বোনের আত্মহত্যা। ২১ সেপ্টেম্বর সকালে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা মজুমদারি এলাকায় ৩১নং বাসার ছাদ থেকে রাণী বেগম (৩৮) ও ফাতেমা বেগম (২৭) নামে আপন দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার কছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি- একটি বিয়ের প্রস্তাব নিয়ে ঝগড়া করে একসঙ্গে দুই বোন আত্মহত্যা করেন। পুলিশেরও বক্তব্য- এটি আত্মহত্যা।

অপরদিকে প্রতিবেশিরা বলেন- এই পরিবারের সকল সদস্যই কিছুটা অপ্রকৃতস্থ, অস্বাভাবিক ও চাপা স্বভাবের। আত্মহত্যাকারী দুই বোন বেশিরভাগ সময় ঘরে দরজা বন্ধ করে ভারতীয় বিভিন্ন সিরিয়াল দেখতেন।

শেয়ার করুন