৩০ ডিসেম্বর ২০২১


থার্টি ফার্স্ট নাইট নিয়ে এসএমপি’র বিধি-নিষেধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : থার্টি ফার্স্ট নাইট ও খ্রীষ্টিয় নববর্ষ-২০২২ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ বিশেষ নির্দেশনা জারি করেছে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বৃহস্পতিবার সকালে এসএমপি কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়- সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে ৩১ ডিসেম্বর তারিখ বিকাল ৫টা থেকে থেকে ১ জানুয়ারি ভাের ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানাে যাবে না।

এছাড়া, বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযােগিতা কামনা করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

শেয়ার করুন