২৯ ডিসেম্বর ২০২১


পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনায় যাচ্ছে না আওয়ামীলীগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেনকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছে না সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ। বিভিন্ন সময় আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেয়র আরিফুল হক চৌধুরীর কটূক্তির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুর আড়াইটায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা ও সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক এবং নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট-১ (নগর-সদর) আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে নাগরিক সংবর্ধনা দেবে সিসিক।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিসিক মেয়র আরিফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে স্মরণসভায় মেয়র আরিফ আওয়ামী লীগকে ‘গন্ডারের’ সঙ্গে তুলনা করেছিলেন।

শেয়ার করুন