২৯ ডিসেম্বর ২০২১


সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : শারজাহ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাতিল হয়েছে কোভিড হানায়। ম্যাচ চলাকালীন দুই আম্পায়ারের করোনা পজিটিভ হওয়ার খবরে ম্যাচ পণ্ড হলেও নেট রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে যুবা টাইগাররা।

গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি করে জয় পায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ হারায় কুয়েত ও নেপালকে।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্সআপ হওয়া ভারতের বিপক্ষে সেমিতে লড়বে বাংলাদেশ। বৃহস্পতিবার শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা।

এর আগে, দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও ‘বি’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কা।

৪ দলের লড়াই শেষে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

শেয়ার করুন