২৬ ডিসেম্বর ২০২১


গোলাপগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলেছে ভোটগ্রহণ

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ, গোলাপগঞ্জ থেকে : চতুর্থ ধাপে গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে বাঘা ইউনিয়নের কয়েকটি ভোট কেদ্র ঘুরে দেখা যায়,ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দান করছেন,কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়,তারা নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি।

২নং ওয়ার্ডে অবস্থিত ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অসিম চন্দ্র পাল জানান,সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়। তিনি বলেন জনগণকে একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোটদানের সুযোগ করে দেয়াই আমাদের লক্ষ্য।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন,সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের সর্বোচ্চ চেস্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন