৮ মে ২০২৩


চালু হলো ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে চালু হয়েছে ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’। এটি ৮-৯ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত স্থানে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাটবিষয়ক সেবা দেওয়া হবে। এসব সেবার মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ন জমাদান, মূসক (মূল্য সংযোজন কর) চালান ইস্যু সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা এ ভ্যাট বুথে এসে মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত সব ধরনের জিজ্ঞাসার প্রাতিষ্ঠানিক জবাবও পাবেন।

সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, যুগ্ম-কমিশনার জাহাঙ্গীর আলম, উপ-কমিশনার সোলাইমান হোসেন প্রমুখ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তারা যাতে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত যাবতীয় সেবা নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন সেজন্য আগামীতেও এ ধরনের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন