২৫ ডিসেম্বর ২০২১


মার্লিন টাওয়ারে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর সুবিদবাজারস্থ মার্লিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শাহজালাল ইসলামি ব্যাংকের শাখায় বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ তলাবিশিষ্ট টাওয়ারে এই অগ্নিকাণ্ডরে সূত্রপাত হয়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে, আগুন লাগার খবরে সুবিদবাজার এলাকায় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে মার্লিন টাওয়ারের বাসিন্দারা আগুনের খবরে চরম আতঙ্কিত হয়ে পড়েন। তবে আগুন ছড়িয়ে না পড়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মো. দুলাল মিয়া বলেন, ভেতরে এখনও প্রচুর ধুয়া রয়েছে। আমরা সেগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে ধুয়া বের হওয়ার পর ভেতরে ঢুকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন