২ মে ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তি হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে। নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মঙ্গলবার সকাল আটটায় উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীরা জানান, গতকাল সোমবার দুপুরে প্রেমকাড়া খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে আজ সকাল সকালে এই লাশ উদ্ধার করে ডুবুরি দল।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত বলেন, হোরন একজন মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।