৪ ডিসেম্বর ২০১৭


শ্রীপুর পাথর কোয়ারির বিরোধপূর্ণ ভূমি চিহ্নিত করে দিচ্ছে প্রশাসন

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারির বিরোধপূর্ণ ভূমির সীমানা চিহ্নিত করে দিচ্ছে প্রশাসন।

সোমবার সকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানের নেতৃত্বে বিরোধপূর্ণ ভূমির সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু হয়।

এদিকে, সোমবার দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমি বিরোধে নিহত হোসেন আহমদের (৩৫) লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছিল।

জৈন্তাপুর থানার ওসি খান মো: মাঈনুল জাকির জানিয়েছেন, এডিসি রাজস্বের নেতৃত্বে সোমবার সকাল থেকে কোয়ারির সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মৌরীন করিমসহ পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কোয়ারিতে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, হোসেন নিহতের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। স্বজনরা লাশের ময়না তদন্ত নিয়ে ব্যস্ত থাকায় থানায় সোমবার দুপুর পর্যন্ত কোন এজাহার হয়নি।

শ্রীপুর কোয়ারির দখল নিয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতের মধ্যে মহাইল গ্রামের মর্তুজ আলীর পুত্র হোসেন আহমদ সোমবার সন্ধ্যায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

(আজকের সিলেট/৪ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন