১৫ ডিসেম্বর ২০২১


ভূমি নামজারির আবেদন নিয়ে বিপাকে প্রবাসীরা

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট বিভাগের মধ্যে প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা হচ্ছে বিশ্বনাথ। তাও এক বছর ধরে চলছে পৌরসভার কার্যক্রম। এই উপজেলা ও পৌরসভায় অধিকাংশ ভূমির মালিক হচ্ছেন প্রবাসীরা। কিন্তু অনলাইনে তাদের ভূমি নামজারির আবেদন করতে গিয়ে অনেক প্রবাসীরা বিপাকে পড়েছেন। অনলাইনে শুধু এনআইডি নাম্বারের কলাম রয়েছে। পাসপোর্টের কোনো কলাম না থাকায় ভূমির নামজারি করতে গিয়ে এমন বিপাকে পড়েছেন প্রবাসীরা।

এমন অভিযোগ এনে সংগঠক ফজল খান বলেন, তার একজন আত্মীয় নল্ডন প্রবাসী দতা গ্রামের আব্দুল গফ্ফার (৭০) এর ভূমি নামজারির জন্য অনলাইনে আবেদন করতে যান। কিন্তু অনলাইনে আবেদনের কলামে শুধু এনআইডি নাম্বারের কথা উল্লেখ রয়েছে। পাসপোর্টের কলাম না থাকায় প্রবাসী আব্দুল গফ্ফারের নামজারির আবেদন করতে পারেন নি। এনিয়ে তিনি প্রায় তিনমাস ধরে ভোগান্তিতে রয়েছেন।

উপজেলা পয়েন্টে অবস্থিত প্রত্যাশা কম্পিউটিারের সত্ত্বাধিকারী কামাল হোসেন জানান, নামজারির আবেদনের অনলাইন কলামে শুধু এনআইডির নাম্বারের কথা উল্লেখ রয়েছে। পাসপোর্টের কোনো কলাম না থাকায় অনেক প্রবাসীদরা আবেদন না করে ফেরত চলে গেছেন। তাই বেশ কয়েকটি ফাইল তার কাছে জমা পড়ে আছে।

জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, বিশ্বনাথ উপজেলার অধিকাংশ ভূমির মালিক হচ্ছেন প্রবাসীরা। অনলাইনে নামজারির আবেদনে প্রবাসীদের জন্য পাসপোর্টের কলাম না থাকার বিষয়টি জানার পর তিনি মন্ত্রনালয়ে জানিয়েছেন। আগামী মাসে সেই সমস্যাটি সমাধান হবে বলে।

শেয়ার করুন