২ ডিসেম্বর ২০১৭


মাধবপুরে বিদ্যুৎ পেল ৩৮৪টি পরিবার

শেয়ার করুন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর দক্ষিণ হরিশ্যামা এবং দুর্গাপুর গ্রামের ৩৮৪টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। শনিবার সকালে হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি ১ লক্ষ ৪৯ হাজার টাকা সরকারি ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড.মাহবুব আলী।

এ উপলক্ষ্যে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহজাহান ফকির, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনুরঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা আব্দুস কুদ্দুস চকদার মাখন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী অলিদ মিয়া, ইউপি সদস্য হানিফ মিয়া, শিক্ষক বিল্লা।

শেয়ার করুন