১২ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হয়েছে। দুই প্যানেলের ১১জন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী চেম্বারের অর্ডিনারী শ্রেণীতে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- হুমায়ুন আহমদ (৯১১ ভোট), জহিরুল কবির চৌধুরী শিরু (৮৬৭ ভোট), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৭৯৬ ভোট), আলিমুল এহসান চৌধুরী (৭৩২ ভোট), আব্দুস সামাদ (৬৮৮ভোট), দেবাংশু দাস মিঠু (৬৮৪ ভোট), নজরুল ইসলাম বাবুল (৬৫৩ ভোট), আব্দুল রহমান জামিল(৬৫০ ভোট)।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে অর্ডিনারী শ্রেণীতে নির্বাচিতরা হলেন- ফালাহ উদ্দিন আলী আহমদ(৭১৩ভোট), ফখরুস সালেহিন নাহিয়ান (৭০৮ভোট) ও মুসফিক জায়গীরদার (৬৫৩ভোট)।
এসোসিয়েট শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মিন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬১২ ভোট), কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট)।
আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- জিয়াউল হক(৫৭০ ভোট) এবং সানোয়ার হোসেন ছেদু(৫৪০ ভোট)। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ ও মুজিবুর রহমান মিন্টু যুগ্মভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন।
অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ৪ ক্যাটাগরিতেই অংশ নিচ্ছে।এর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোপূর্বে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো.শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো.আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে আমিনুর রহমান নির্বাচিত হন।
উল্লেখ্য, প্রসঙ্গত, নির্বাচনে ২২টি পরিচালক পদে ৪টি ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ৪৪ জন। এদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ১২ জন,ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১ জন প্রার্থী ছিলেন।নির্বাচনে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন,অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন,ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন নির্বাচিত হলেন। ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।