১০ ডিসেম্বর ২০২১


দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় নুরুল বখত (৩৫) নামের মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নুরুল বখত (৩৫) দক্ষিণ সুরমার সিলাম টিলাপাড়ার মৃত আকমল বখতের ছেলে। এ ঘটনায় আরেকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। আহত একই বাড়ির বিরাই বখতের ছেলে সাহেল(২০)।তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

বৃহস্পতিবার রাতে দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় সিলেট শহরগামী এক মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কে পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক এসে মোটরসাইকেল আরোহীর পা থেঁতলে দিয়ে চলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় আরে একজন আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন