১৩ ডিসেম্বর ২০২১


পানি সঙ্কটে চাষিদের বোরো চাষ নিয়ে চিন্তা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : শুষ্ক মৌসুমে পানি সংকটে ব্যাহত হচ্ছে বালাগঞ্জ ছোট চাতল, খাড়ারপাড়, বড় হাওরসহ বেরাঘাঘটিয়া বিলের উজানে কয়েক হাজার একর কৃষি জমি। বিলের পানি কমে যাওয়ার কারণে অসময়ে শুকিয়ে গেছে তেলশা নদী, দীঘির খাড়ারখাল। ফলে পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষি জমি চাষাবাদ। বেরাঘাঘটিয়া বিলের উজানে দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি, নিজ গহরপুর, দ্ত্তপুর, কালিমাঞ্জি, গ্রামসহ আশপাশের ১০/১২ টি গ্রামের মানুষের একমাত্র জীবন জীবিকার মাধ্যম বোরো চাষ।

চলতি মৌসুমে পানির নির্ভরযোগ্য উৎস ও ভরসাস্থল দিঘীর খাড়ার খাল ও তেলশা নদী শুকিয়ে যাওয়ার কারণে পানি সংকটে চাষাবাদে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।পানি না থাকায় এবছর অনেক জমি অনাবাদি থাকার আশংকা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক মো. সুরমান আলী, মন্তাজ আলী, কালিমাঞ্জি গ্রামের আমরুজ আলী, আতাউর রহমান, দত্তপুর গ্রামের রাসেল আহমদ শাহপুর গ্রামের বর্গাচাষী আরজান আলী, নিজ গহরপুর গ্রামের বর্গাচাষী ইজার আলী, দবির মিয়া, চাম্পারকান্দি গ্রামের মো. গণি মিয়া জানান, প্রাতি বছর বেরাঘাঘটিয়া বিলের ভাটি এলাকার জান মোহাম্মদ খাল ও ছোটচাতল খাড়ার খালে বাঁধ নির্মাণ করে বিলের পানি নিস্কাশন বন্ধ করে দেওয়া হয়।

এতে উজানে তেলশা নদী, দীঘির খাড়ার খালে শুষ্ক মৌসুমে পানি ভরাট থাকে এ নদী, খাল থেকে আশপাশের হাওর গুলোর বোরো চাষাবাদে কয়েক হাজার একর জমিতে পানি সেচের প্রয়োজন মেটানো সম্ভব হত। চলতী বোরো মৌসুমে উক্ত খাল গুলোতে ছোট করে বাঁধ নির্মান করা হয়েছে।

ছোট চাতল খাড়ার খালের বাঁধে বিলের ইজারাদার সংশ্লিষ্টরা ৫ ইঞ্চি প্লাস্টিকের পাইপ লাগিয়ে পানি নিস্কাশন করছেন ফলে উজানের নদী খাল শুকিয়ে গেছে এভাবে পানি নিস্কাশন হলে বেরাঘাঘটিয়া বিলের আশেপাশের হাওরগুলোতে পানির অভাবে বোরোধান উৎপাদন অসম্ভব হয়ে পরবে।

বোরো ফসল উৎপাদনে পানি সেচের সুবিধা রক্ষায় বেরাঘাঘটিয়া বিলের পানি নিস্কাশন দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তিপক্ষের নিকট আহবান জানান স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা।

সরেজমিনে বেরাঘাঘটিয়া বিলের ভাটি এলাকার জান মোহাম্মদ খাল ও ছোট চাতল খাড়ার খালে বাঁধ পরিদর্শন কালে দেখা যায় ছোট চাতল খাড়ার খালের বাঁধের মধ্যে প্রায় পাঁচ ইঞ্চি একটি পাইপের মাধ্যমে পানি নিস্কাশন করা হচ্ছে জান মোহাম্মদ খালের বাঁধ যতাযত অবস্থায় রয়েছে।

উজানের তেলশা নদী, দীঘির খাড়ার খাল শুকিয়ে গেছে। পরিদর্শন কালে বিলের ইজারাদার সংশ্লিষ্ট একজন জানান বাঁধ বেঙ্গে যাওয়ার আশংকায় সাময়িক সময়ের জন্য পাইপের মাধ্যমে পানি নিস্কাশন করা হচ্ছে।

বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, পানি নিস্কাশনের বিষয়টি তিনির জানা নেই শীঘ্রই তিনি বেরাঘাঘটিয়া বিলের পাড়ে হাওর গুলো সরেজমিনে পরিদর্শন করে পানি নিস্কাশনে বোরো জমি চাষাবাদে সেচের বিঘ্ন ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

শেয়ার করুন