৮ ডিসেম্বর ২০২১


নগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৬১ হাজার শিশু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর চারদিনব্যাপী চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৭টি ওয়ার্ডে ৬১ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় তাদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

সিসিকের স্বাস্থ্য শাখা জানায়, সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে ৬১ হাজার ৮২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩৯৬ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ৫৫ হাজার ৪৩১ জন। মোট শিশুদের মধ্যে প্রতিবন্ধী ১১৩ জন।

বুধবার সকালে নগর ভবনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ইপিআই টিকাদানকেন্দ্র ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি এবং অতিরিক্ত কেন্দ্র আছে ২৩টি। এসব কেন্দ্রে ৫৪ জন সুপারভাইজারের অধীনে ৪৯৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

শেয়ার করুন