১ ডিসেম্বর ২০১৭


মাধবপুরে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার ভোরে উপজেলার নিজনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক সম্রাট রতন পালিয়ে যায়। তিনি উপজেলার কাজীরগঞ্জ উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে। রতনের বিরুদ্ধে মাধবপুর থানায় পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

(আজকের সিলেট/১ ডিসম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন