১ ডিসেম্বর ২০১৭


বিজয়ের মাসকে বরণ করল জেলা প্রশাসন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাঙালির গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের বিজয়ের মাস শুরু হলো। ১৯৭১ সালের এই মাসে বাঙালি জাতির জীবনে এসেছিল এক মহান অর্জনের আনন্দ। ওই বছরের ১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিশ্বের বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। বাংলাদেশ নামে মানচিত্র রচনা করার ইতিহাস।

শুকবার বিজয়ের মাস বরণ করে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসন, সিলেট। বিজয়ের মাসকে বরণ উপলক্ষে সকাল সাড়ে ৯টার তিকে শুরু হয় জেলা প্রশাসনের বর্ণ্যাঢ্য র্যালী। এর পর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতিসঙ্গে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এসএমপির উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবর সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ প্রমূখ।

(আজকের সিলেট/১ ডিসম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন