২১ ফেব্রুয়ারি ২০২৩


রহস্যবৃত্তে বন্ধি কলেজছাত্রী সোনিয়া হত্যাকাণ্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কলেজছাত্রী ও সিলেটী নাটকের অভিনেত্রী, টিকটকার সোনিয়া আক্তার (২১) হত্যাকাণ্ডের ৮দিন পার হতে চললেও হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি। এই হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি মুখ না খোলায় কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ না জানা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, সোনিয়ার মামাতো ভাই মামলার একমাত্র আসামি মো. সজিব আহমদকে (২৯) প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নিলেও পুলিশের কাছে তিনি মুখ খোলেননি। তাঁকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার দ্বিতীয় দফা রিমান্ড শেষ হবে।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরীর শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার শীতলজুড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। এই হত্যাকাণ্ডের ঘটনার দিন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শেয়ার করুন