১০ জুলাই ২০২৩


কাইয়ুম চৌধুরীর অবস্থার অবনতি, এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্স মাধ্যমে ঢাকায় নেয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শাহী ঈদগাহ শেখ রাসেল স্টেডিয়াম থেকে তাকে ঢাকায় নেয়া হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার বিএনপির তারুণের সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া কাইয়ুম চৌধুরীকে সিলেট নগরীর উইমেন্স হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে নেয়া হবে।

শেয়ার করুন