৩০ নভেম্বর ২০১৭
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী লুৎফর রহমান (৫৫) নিহত হয়েছেন। নিহত লুৎফর রহমান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেদুর পানিদ্বর গ্রামের মৃত্যু মাওলানা আশ্ররাফ আলীর ছেলে।
বুধবার স্থানীয় সময় রাত ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমানের শিল্পাঞ্চলে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে লুৎফর রহমান নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাইজার যাচ্ছিলেন। পথে খলিফা স্টেডিয়াম সিগনাল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লুৎফর রহমানের মৃত্যু হয়।
(আজকের সিলেট/৩০ নভেম্বর/ডি/এমকে/ঘ.)