৩০ নভেম্বর ২০২১


৬, ৯, ১৬ ও ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর ছাত্রলীগের ৬, ৯, ১৬ ও ১৭ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘােষণা করা হয়েছে। পাশাপাশি নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্তও আহবান করা হয়েছে।

মঙ্গলবার সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মােঃ নাঈম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে এই ইউনিট সমূহে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে ডাকযােগে/ই-মেইলে (bslsylhetcity@yahoo.com) জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

শেয়ার করুন