২০ নভেম্বর ২০২১


এবার প্রিয়ার সঙ্গে জুটি বাধছেন নাগা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগে অভিনেত্রী সামান্থা আক্কিনেনির সঙ্গে ডিভোর্স হয়েছে তার। বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই অভিনেতা। এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানি শংকরকে।

অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের শুটিং আগামী বছর শুরুর কথা রয়েছে। প্রিয়া নাগার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিরিজটি ভৌতিক ঘরানার হবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হবে।

নাগা চৈতন্যের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। বক্স অফিস বিশ্লেষকদের কাছে অ্যাভারেজ হিট তকমা পেয়েছে সিনেমাটি।

শেয়ার করুন