১৬ নভেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : তৃতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সিলেটে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে সিলেটের পুলিশ বিভাগ।
জানা যায়, সিলেটে জেলায় সোমবার থেকে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান শুরু করেছে সিলেট জেলা পুলিশ।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো.লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান টানা ৭ দিন চলবে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, এ অভিযান প্রাথমিকভাবে টানা ৭ দিন চলবে। প্রয়োজনে অভিযানের সময়সীমা বাড়ানো হতে পারে। অভিযানের ব্যাপারে সার্বিক নির্দেশনা দিয়ে পুলিশ সদর দফতর থেকে সব জেলার এসপিকে চিঠি দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স) হায়দার আলী খান জানান, অস্ত্র উদ্ধার করতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, সামনে তৃতীয় ধাপের নির্বাচন রয়েছে। সেই নির্বাচন সুষ্ঠু ও পরিবেশ নির্বিঘ্ন রাখতে পুলিশের তরফ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।