১৩ নভেম্বর ২০২১


বিয়ানীবাজারে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে নবনীতা দাস (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নবনীতার স্বামীকে আটক করা হয়েছে। নিহত নবনীতার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায়।

শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি নবনীতা দাস তার এক সহপাঠীকে বিয়ে করে সংসার গড়েন। স্বামী বেকার থাকায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় নিহতের স্বামীকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন