২৩ ফেব্রুয়ারি ২০২৩


গোলাপগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানজটমুক্ত করতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় গোলাপগঞ্জ বাজারে পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানজটমুক্ত করতে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানজটমুক্ত করতে আমাদের এই অভিযান। উচ্ছেদ অভিযানের পর যদি পুনরায় ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌরশহরকে সুন্দর রাখতে তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকরা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

উচ্ছেদ অভিযানে গোলাপগঞ্জের রাজনৈতিক-সামাজিক-পৌরসভার কাউন্সিলর, বনিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন