৮ নভেম্বর ২০২১


তাহিরপুরে খাল থেকে ভাই-বোনের লাশ উদ্ধার

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের একটি খাল থেকে আপন চাচাতো ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশু ২ জন হলো আরমান হোসেন রুমান (৫) বীর নগর গ্রামের আশিকনুরের ছেলে ও একই সাথে চাচাতো বোন ইসরাত জাহান ইমমা (৬) বীরনগর গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার কন্যা।

সোমবার বিকেলে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

উদ্ধারকৃতদের অভিবাবক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, আরমান ও ইসরাত জাহানে রোববার বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে আর বাড়ি ফিরে নি। অনেক খোঁজাখুজির পর বীরনগর গ্রামের খালে সন্দেহবশত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন