৮ নভেম্বর ২০২১
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেলের অর্ডিনারী ও এ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দিচ্ছেন পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ সহ পরিচালক প্রার্থীবৃন্দ। ছবি : আজকের সিলেট
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্লাটফর্ম দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে অর্ডিনারী ও এ্যঅসোসিয়েট শ্রেণীতে পরিচালক পদে মনোনয়পত্র জমা দিয়েছেন সিলেট ব্যবসায়ী পরিষদের সম্ভাব্য পরিচালক প্রার্থীরা।
সোমবার দুপুরে সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলের কাছে প্যানেলের পক্ষে মনোনয়পত্র জমা দেন সিলেট ব্যবসায়ী পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ।
সিলেট ব্যবসায়ী পরিষদ অর্ডিনারী শ্রেণীতে পরিচালক পদে ১৫ জন ও এ্যাসোসিয়েট শ্রেণীতে পরিচালক পদে ৯ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। বাাঁইয়ের পর অর্ডিনারী শ্রেণী থেকে ৩ জন ও এ্যাসোসিয়েট শ্রেণী থেকে ৩ জন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
প্যানেলের মনোনয়নপত্র দাখিলের পর সিলেট ব্যবসায়ী পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বারকে আমরা ব্যবসা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আমি সভাপতি থাকাকালিন সময়ে যেভাবে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করেছি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।
সিলেট ব্যবসায়ী পরিষদের অর্ডিনারী শ্রেণীতে পরিচালক পদে মনোনয়ন জমা দিয়েছেন- এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান জামিল, হুময়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম (বাবুল), আলীমুল এহসান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, মোঃ আব্দুস সামাদ (তুহেল), শান্ত দেব, মোঃ রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী (শিরু), ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, আবুল হোসেন, সোয়েব আহমদ ওমারুফ আহমদ।
এ্যাসোসিয়েট শ্রেণীতে পরিচালক পদে মনোনয়ন জমা দিয়েছেন- মাসুদ আহমদ চৌধুরী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান, জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হোসেন, মো. সারোয়ার হোসেন ছেদু, রিমাদ আহমদ রুবেল, মো. সাহাদাত করিম চৌধুরী।