৮ নভেম্বর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইয়াকুব আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন। ইয়াকুব তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুজ্জামানের বড় ছেলে। গত ৫ নভেম্বর ছুটি নিয়ে তিনি সুনামগঞ্জে এসেছিলেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বাসার বাথরুমের কার্নিশ থেকে ইয়াকুব আলী মিলন নামের ওই এনএসআই সদস্যের লাশ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াকুব বাথরুমের কার্নিশে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার গ্রামের বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি এনএসআইয়ে কর্মরত বলে আমরা নিশ্চিত হয়েছি।