৬ নভেম্বর ২০২১
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ করছেন পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ সহ পরিচালক প্রার্থীবৃন্দ। ছবি : আজকের সিলেট
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্লাটফর্ম দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে মনোনয়পত্র সংগ্রহ করেছেন সিলেট ব্যবসায়ী পরিষদের সম্ভাব্য পরিচালক প্রার্থীরা। এসময় সকল পরিচালক প্রার্থীই নিজেদের বিজয়ের বিষয়ে শতভাগ আশা প্রকাশ করেন।
শনিবার দুপুরে সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এসময় সিলেট ব্যবসায়ী পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ উপস্থিত ছিলেন।।
সিলেট ব্যবসায়ী পরিষদের অর্ডিনারী শ্রেণীর সম্ভাব্য পরিচালক প্রার্থীরা হলেন- এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান জামিল, হুময়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম (বাবুল), আলীমুল এহসান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, মোঃ আব্দুস সামাদ (তুহেল), শান্ত দেব, মোঃ রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী (শিরু), ফাহিম আহমদ চৌধুরী ও দেবাংশু দাস।
এসময় সিলেট ব্যবসায়ী পরিষদের আহবায়ক খন্দকার সিপার আহমদ বলেন, আমরা একটি ব্যবসা বান্ধব চেম্বার প্রতিষ্ঠা করতে চাই। যে চেম্বার ব্যবসায়ীদের স্বার্থই রক্ষা করবে। এজন্য সম্মানীত ভোটাররা যদি আমাদের প্যানেলকে বিজয়ী করেন তবে ইনশাআল্লাহ অতিতের মত আগামী দিনেও সিলেটের ব্যাবসায়ীদের স্বার্থে ভূমিকা রাখব।