২৯ অক্টোবর ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলায় নবজাগরণ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার পাঁচপাড়া মোকামবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়।
সংগঠনের আহবায়ক মিলন আহমদের সভাপতিত্বে ও হাফিজ আব্দুল আজিজ সুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মেহেদি হাসান মাহিম। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন যুগ্ন-আহবায়ক আলামিন আহমেদ।
সভায় বক্তব্য রাখেন- নবজাগরণ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব রাহিন আহমেদ, হাফিজ আনহার আহমেদ, জাহেদ খান, মোঃ খালেদ হাসান,মসাহিদ আহমেদ রাজন ও বদরুল ইসলাম।