১৮ নভেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হবিগঞ্জে বিএনপির ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক হিমায়েত হোসেন খান বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, ‘বিস্ফোরক আইনে জেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সিতুসহ ৪৭ জন বিএনপির নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা দেওয়া হয়েছে।
এ ছাড়া এ মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই বিএনপি সমর্থিত একদল নেতাকর্মী শহরের তিনকোনা পুকুরপাড় ও সবুজ বাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ২টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ২টি টমটম ভাঙচুর করে। একই দিন রাত সাড়ে ৯টার দিকে শহরের শায়েস্তানগরে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা।
এএস // আতারা