২৭ অক্টোবর ২০২১


বদরুল রেস্ট হাউজ থেকে নিশিবালাসহ গ্রেফতার ৬

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সিলেট নগরীর সুরমা মার্কেটের বদরুল রেস্ট হাউস থেকে নারী-পুরুষসহ ৬ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় বদরুল রেস্ট হাউজের মালিক মো. সুন্দর আলীসহ আরো ২-৩ জন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ মামলা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

শেয়ার করুন