২৭ অক্টোবর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার রিচি ইউপির চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল জানান, বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে নেতাকর্মীদের বিদায় দিয়ে বাসায় যান। বাসায় ফিরেই বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।