২৭ অক্টোবর ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : অনেক উদ্বেগ-উৎকণ্ঠা আর গুজবের অবসান ঘটিয়ে চমক আর তারতম্যে ও মাঠ জরিপের মধ্য দিয়ে আসন্ন তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগে নৌকার কান্ডারী প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন, ১নং রুস্তুমপুর ইউনিয়ন, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন ,৯ নং ডৌবাড়ী ইউনিয়ন, ৬নং ফতেহপুর ইউনিয়ন ও ৮নং তোয়াকুল ইউনিয়নে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকার কান্ডারী প্রার্থী চূড়ান্ত করা হয়।
গোয়াইনঘাট উপজেলা ৬ টি ইউনিয়নে নৌকার কান্ডারী হলেন- ৭ নং নন্দিরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ১নং রুস্তুমপুর ইউনিয়নে মো. হেলাল উদ্দিন, ৮নং তোয়াকুল ইউনিয়নে মো. লোকমান, ৪নং লেঙ্গুড়া ইউনিয়নে মো. মুজিবুর রহমান, ৯ নং ডৌবাড়ী ইউনিয়নে সুবাস দাস, ৬নং ফতেহপুর ইউনিয়নে মোহাম্মদ নাজিম উদ্দিন।