২৫ অক্টোবর ২০২১


সাত উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার আওতাধীন ৭টি উপজেলা শাখা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলি হলো- বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা, বালাগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুরমা উপজেলা ও ফেঞ্চুগঞ্জ।

সোমবার সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা, বালাগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, দক্ষিণ সুরমা উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার জন্য স্ব স্ব উপজেলা সমূহের নেতৃবৃন্দকে সংলিষ্টদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন