২৭ নভেম্বর ২০১৭
খালেদ আহমদ (অতিথি প্রতিবেদক) : সিলেটের বাজার দখল করেছে শতের আগাম সবজি। চোখ মেললেই বাজারে দেখা মিলছে গাঢ় সবুজ পাতার ফুলকপি, সতেজ বাধাকপি, শিম, টমেটো, মূলা আর হরেক রকমের টাটকা সবজির। দাম তুলনামূলক কমেছে। নিম্ন ও মধ্যবিত্তরা সহজেই কিরতে পারছেন শীতকালীন সবজি। বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
শীতকালীন সবজির কদর সর্বত্র। পুষ্টিগুনে সমৃদ্ধ এসব সবজির জন্য ক্রেতারা সারা বছর ধরেই অপেক্ষায় থাকেন। শীতের আগমনী বার্তার সাথে সাথে মন মাতানো সবুজ রঙের সবজিতে ভরে যায় বাজার। সিলেট নগরীর বন্দরবাজার হচ্ছে সবজির খুচরা বিক্রেতাদের হাট। ভাসমান ব্যান গাড়িতে করে এখানে প্রতিদিন সবজি বিক্রি করেন ক্ষুত্র বিক্রেতারা।
ক্রেতারাও এখান থেকে তুলনামুলক কম দামে সবজি কিনে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ফুটপাত দখল করে সবজি বিক্রি করতে গিয়ে প্রায়ই পুলিশ ও চাঁদাবাজদের কবলে পড়তে হয় বলে অভিযোগ এসব ভাসমান সবজি ব্যবসায়ীদের।
বন্দরবাজারে কথা হয় সবজি বিক্রতা আহমদ আলীর সাথে। জানালের নামমাত্র লাভ ধরে সবজি বিক্রি করেন তিনি। সাঝ সকালে সোবহানীঘাট আড়ত থেকে ভ্যানে করে সবজি নিয়ে আসেন তিনি।
সারা দিন ঘুরে ঘুরে সবজি বিক্রি করে গড়ে ৪০০/৫০০ টাকা আয় করতে পারেন আহমদ আলী। জানালেন এবার সতেজ ও ভাল মানের সবজি আসছে বাজারে। দাম ও তুলনামুলকভাবে কম।
আরেক ভাসমান সবজি বিক্রেতা তবারক বলেন, স্থানয়ি সবজি এখনও বাজারে আসেনি। তবে ঢাকা থেকেও টাটকা সবজি আসছে।
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৩৫ টাকা, বাাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, শিম ৫০ টাকা, মূলকা ৩০ টাকা, আলু ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ৩০ টাকা, পেপে ১৫ টাকা ও কাচামরিচ ১২০ টাকা দামে বিক্রি হচ্ছেব আলু ও টমেটোর দাম চড়া বলে জানা গেছে।
কথা হয় সুমন নামে এক সবজি বিক্রেতার সাথে। তিনি একটি হোস্টেলের বাবুর্চি। সুমন বলেন, গত দু’দিন থেকে সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহেও চড়া ছিল। তবে ধীরে ধীরে সবজির দাম আরো কমতে পারে বলে মনে করেন সুমন।
আরেক ক্রেতা জুবেল আহমদ বলেন, বাজারে সবজি থাকলেও দাম কমছে না। বর্তমান মূল্য চড়া এবং মধ্যবিত্তদের জন ক্রয় ক্ষমতার বাইরে বলে মন্তব্য এ ক্রেতার।
(আজকের সিলেট/২৭ নভেম্বর/ডি/এসটি/ঘ.)