১৩ অক্টোবর ২০২০


বিশ্বনাথে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিউল ইসলাম উপজেলার বৈরাগীবাজারের আকবর আলীর ছেলে। সে স্থানীয় গোয়াহরি দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার সকালে বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বিশ্বনাথ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে থানা পুলিশ এ শিশুটির মরদেহ একটি বিল থেকে উদ্ধার করে। এর আগে গতকাল সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরে গতকাল সন্ধ্যায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রবিউল ইসলাম নামের এক শিশুর লাশ সড়কের পাশের একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো।

এদিকে, শিশুরটির মৃত্যু ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন