২৫ নভেম্বর ২০১৭


বিয়ানীবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২ জনকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। তবে তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুর ১টায় বিয়ানীবাজারে পৌরশহরের মোকাম মসজিদ রোডের সম্মুখে ঘটনাটি ঘটে।

বিয়ানীবাজার থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় বিয়ানীবাজারে পৌরশহরের মোকাম মসজিদ রোডের সম্মুখে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তাকে মৃতদেহ উদ্ধার করে বিয়ানীবাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এসময় সন্দেহভাজন ২ জনকে আটক করে থানা পুলিশ।

(আজকের সিলেট/২৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন