১৭ ডিসেম্বর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সোমেশ্বরী নদী ও গুড়াডোবা হাওড়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলার সোমেশ্বরীনদী ও বোয়ালা হাওড়ে ভ্রাম্যমান আদালত প্রায় ১০ হাজার টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে।
ভ্রম্যমান আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।এসময় পরিবেশ ও মৎস সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে অবগত এবং সর্তক করা হয়।
পরপরেই জব্দকৃত কারন্ট জাল ও বিভিন্ন সরঞ্জাম উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন,মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে এধরনের অভিযান চলমান থাকবে।