২২ অক্টোবর ২০২১
শাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছেন ৪২৮ জন শিক্ষার্থী। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, গত ১ অক্টোবর ‘ক’ ইউনিট এবং ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সবসময় সতর্ক আছি। তাই বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
এছাড়া, শনিবার ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে অংশ নেবেন।