২২ অক্টোবর ২০২১
লাইফস্টাইল ডেস্ক : বেশিদিন বাঁচতে চান? তাহলে নিয়মিত ব্যায়াম করতে হবে। সঙ্গে নিয়মতান্ত্রিক জীবনযাপন।
জার্মানির একদল চিকিৎসক গবেষণায় দেখেছেন, দৈনন্দিন জীবনযাপন থেকে কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়বেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী দুরারোগ্য অসুখের ঝুঁকি শতকরা ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়।
এতগুলো প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা পেলে স্বাভাবিকভাবেই বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়।
চিকিৎসক ওজ’র নেতৃত্বে ৭ বছরের বেশি সময় ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, ধুমপান এবং সব ধরনের মাদক থেকে দূরে থাকা, প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর ফল এবং শাক-সবজি রাখা আর সপ্তাহে নিয়মিত মাত্র সাড়ে তিন ঘণ্টা ব্যায়াম উপহার দিতে পারে দীর্ঘজীবন।
তো দেরি না করে আসুন, সব ধরনের মাদককে না বলি। আর সুঅভ্যাসগুলো আয়ত্তের চেষ্টা করি।